মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উদ্ধার হওয়া সেই নবজাতক শিশুটির অবশেষে একটি স্থায়ী ঠিকানা ও আইনি অভিভাবক জুটেছে। শিশুটির সর্বোত্তম স্বার্থ, নিরাপত্তা এবং সার্বিক কল্যাণ বিবেচনা করে গজারিয়ার ভবেরচর ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার দম্পতির কাছে তার বৈধ অভিভাবকত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা শিশু কল্যাণ বোর্ড।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
আইনি প্রক্রিয়া: প্রচলিত আইন ও বিধি-বিধান সম্পূর্ণরূপে অনুসরণ করে এবং বোর্ডের সদস্যদের মতামত ও সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল লক্ষ্য শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা, সঠিক সুরক্ষা দেওয়া এবং তার সার্বিক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী-র সভাপতিত্বে এই উচ্চপর্যায়ের সভাটি অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মো. মাহমুদুর রহমান খোন্দকার (অতিরিক্ত জেলা প্রশাসক – রাজস্ব), বিল্লাল হোসেন (অতিরিক্ত পুলিশ সুপার), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা শিশু কল্যাণ বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।

মো 





















One thought on “গজারিয়ায় উদ্ধার নবজাতকের দায়িত্ব নিলেন রবিউল-সুমাইয়া দম্পতি”